ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৭ , ০৮:১৬ পিএম

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

ভোলার মনপুরায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ জুলাই) বেলা ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- মাইনুদ্দিনের মেয়ে রিমা (৩) ও রিয়াজের মেয়ে রিনা (৫)। এরা দুইজন হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী।

মৃত শিশুদের অভিভাবক মাইনুদ্দিন ও রিয়াজ জানান, সকাল ১০টায় দুইজন খেলতে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিলো। একপর্যায়ে বাড়ির পুকুরে দুইজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. শিপন চন্দ্র পাল জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয় বলে জানান তিনি।