চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭জনের মৃত্যু

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২২ , ০৭:৫৫ পিএম

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে, আহত চারজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আর আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।