নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২২ , ০৯:৫৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
ভোলার চরফ্যাশন উপজেলায় ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৫) এবং তানজীদ (৩)।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২২ জুলাই) সকালে দক্ষিণ আইচা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন রিংকু বেগম। রাত ১২টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে রিংকু বেগম ও তার দুই ছেলে মারা যায়।
ঘটনাস্থল থেকে মৃতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.