নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২১ , ০৫:৪৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভোলায় দেশিয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার ভেলুমিয়া চর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ মানিক (২৭) ও মোঃ হেমায়েত হোসেন (২৫)। তারা সকলেই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মাহাবুবুল আলম শাকিল জানায়, পটুয়াখালী জেলার কালাইয়া বাজার থেকে গরু-মহিষ কিনে ব্যবসায়ী সাত্তার মাঝি ও রুবেল মাঝি নৌকা দিয়ে ভোলার ভেলুমিয়া আসছিলো। পথে তেতুলীয়া নদীর ভেলুমিয়া ১৬ নম্বর চর এলাকায় একটি জলদস্যু বাহিনী তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ব্যবসায়ীদের চিৎকারে নদীতে টহলরত কোস্টগার্ড দল এগিয়ে এলে জলদস্যুরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে, কোস্টগার্ড সেখান থেকে একটি দেশিয় পিস্তলসহ তিন জলদস্যুকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.