কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২১ , ১০:৪০ এএম

কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে জালাল উদ্দীন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  সোমবার (২০ জুলাই) রাত ২টার দিকে মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জালাল চরপাড়া আদর্শগ্রাম এলাকার ফোরকার আহমদ প্রকাশ বাসিন্যার ছেলে।

নিহতের বড় ভাই জাহেদ উদ্দীন জানান, তার ভাই প্রতিদিনের মতো রাতে দোকানেই ছিল।  শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

মহেশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জালালকে হত্যার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।