কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২০ , ১১:৫৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার পুত্র।
পুলিশের দাবি, নিহত মিজান একজন ইয়াবা কারবারী।
কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিল মিজান। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিল মিজান। আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ২০ জুলাই সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে মিজান নিহত হয়।
ময়না তদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.