সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২০ , ১১:৫১ এএম
ছবি : সিটিজেন নিউজ
সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি লং-ভাহিকেলের চাপায় ৩ জন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভাহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন পথচারীকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন, আহত হন আরও তিনজন। পরে হাসপাতালে চিকিৎসা অবস্থা মারা যায় আরও এক জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
হাটিকুমরল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দমকল বাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করি। মরদেহ দু’টি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.