নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৫ , ০৮:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জেলে নৌকা ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস, প্রাণনার্গ ও সৌরভ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশে গভীর সাগরে যায় একটি জেলে নৌকা। এক পর্যায়ে গতকাল রাত সাড়ে সাতটার দিকে জেলে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। পরে গতকাল সন্ধ্যা থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত তিন জনের মৃতদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা করা হয়েছে।
হাতিয়া থানার মোরশেদ বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.