কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-১২ , ০৮:২৮ পিএম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের রামুতে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩০) নামক এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল ইসলাম পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান,দুপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।