কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-১১ , ০৩:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের উখিয়ায় শারমিন আক্তার তোফা (১৫)নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ শফির বিল এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শারমিন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে ও ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মর্জিনা আক্তার মর্জুর জানান, সকালে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। তবে স্কুল ছাত্রীর হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত স্কুল ছাত্রীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.