নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০১:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে নগরের বোয়ালিয়া থানাধীন আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও ২জন।
নিহতরা হলেন- পবা উপজেলার বায়া বাজার এলাকার সানা মিয়ার ছেলে উজ্জ্বল (৪৫) ও রাজশাহী নগরের মো. শরিফ (২২)। নিহত আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাতে নগরের নওদপাড়া বাস টার্মিনাল থেকে বাঁধন পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলিফ-লাম-মীম ভাটার কাছে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আরেকজন রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রধান সড়ক ছেড়ে বাসটি গলিপথে ঢুকে পড়ে। এরপর চন্দ্রিমা থানার খোরশেদের মোড়ে গিয়ে বাসটি আর পালাতে পারেনি। স্থানীয় লোকজন বাসটি ধরে ফেলেন। বাসের চালককে ধরে চন্দ্রিমা থানার পুলিশের কাছে দেওয়া হয়। চালকের নাম নূর ইসলাম। পরে তাকে বোয়ালিয়া থানায় আনা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় রাতেই মামলা করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.