মহেশখালীতে ৫শ’ লিটার চোলাই মদসহ ২জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৮ , ০৫:৪১ পিএম

মহেশখালীতে ৫শ’ লিটার চোলাই মদসহ ২জন আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে প্রায় ৫’শ লিটার মদ এবং মদ উৎপাদনের সামগ্রী জব্দসহ ২জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই)উপজেলার হোয়ানক ইউনিয়নের পাহাড়ি এলাকায় সকালে থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন বড় ডেইল রাস্তার মাথা এলাকার বাসিন্দা আমির হোসেন (৩৬) ও আমান উল্লাহ (৩৪)।

মহেশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম ছদ্মবেশে ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।