নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৪ , ০১:৩৯ পিএম
ছবি : সিটিজেন নিউজ
আমির হোসেন আমুকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক করা হয়েছে-এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।ইতিমধ্যে এ খবরকে ভুয়া হিসেবেই অবিহিত করেছেন আওয়ামী লীগের প্রবীন নেতা আমির হোসেন আমু।
জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন সদ্য প্রয়াত, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর পদটিতে কে আসছেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নাম। তবে এ খবরকে ভুয়া হিসেবেই অবিহিত করেছেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার (৪ জুলাই) সকালে গণমাধ্যমকে আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসব খবরের কোনও ভিত্তি নেই, এসব ভুয়া খবর। এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’
এর আগে গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.