'করোনার ভ্যাকসিন আসতে আড়াই বছর লাগতে পারে'

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৪ , ০৯:০০ এএম

'করোনার ভ্যাকসিন আসতে আড়াই বছর লাগতে পারে' ছবি: সিটিজেন নিউজ

কবে আসবে করোনার ভ্যাকসিন, তা নিয়ে অপেক্ষায় গোটা বিশ্ব। এরই মধ্যে হতাশার খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির স্পেশাল এনভয় ড. ডেভিড নাবারো জানান, করোনাভাইরাসের কাঙ্ক্ষিত ভ্যাকসিন হাতে পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত আড়াই বছর। এছাড়া আপাতত করোনা থেকে সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই। যদি কেউ এমনটা দাবি করেন, তাহলে তার প্রমাণ দরকার বলে মনে করেন তিনি।

এদিকে আগস্টেই ভারতের তৈরি করোনা ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত মনে করছেন, বেশির ভাগ মানুষেরই ভ্যাকসিন নেয়ার প্রয়োজন হবে না। খবর ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল এনভয় ড. ডেভিড নাবারো বলেন, ভ্যাকসিন দেয়ার পর কেউ করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ হচ্ছে কি-না, তা বুঝতে সময় লাগবে। এছাড়া বিশ্বের প্রত্যেকে ভ্যাকসিন পাচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে।