নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৫ , ০১:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাঁধা দেয়ায় নৈশ প্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ টি ছোড়াসহ উদ্ধার করা হয় ডাকাতির সরঞ্জাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে চিৎকারের চেষ্টা করলে তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়াসহ পুলিশকে খবর দেয়।
একপর্যায় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দেয়। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ৩ জন। পরে তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাগনভুঞা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। নৈশ প্রহরীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.