নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০২:২৫ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামে সাধারণ ছুটির সময় পাহাড় কেটে দখল করা ঘর ও স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। বুধবার (২৪শে জুন) সকালে, নগরীর বায়েজিদ লিংক রোড, সলিমপুর ও আশপাশের এলাকায় অভিযান শুরু হয়।
প্রভাবশালীরা লকডাউনের সময় এসব পাহড় কেটে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলো। দখল করা জমিতে ঘর নির্মাণ করে মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সাইনবোর্ড ঝুলিয়ে দেয় তারা।
প্রশাসনের মামলা এড়াতে মূল দখলদাররা এসব ঘর তৈরি করে দ্বিতীয় আরেকটি পক্ষের মাধ্যমে ভাড়া দেয়। পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
এর আগে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কে ১০ কোটি টাকা ও সংস্থাটির ঠিকাদার প্রতিষ্ঠানকে পাঁচ কোটি টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.