আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৬ , ০৯:০৮ পিএম
ছবি: ইন্টারনেট
ডেক্সামথাসোন নামে সস্তা ও সহজলভ্য একটি ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করতে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বল্প মাত্রার এই স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডেক্সামথাসোন নামের ওই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ হ্রাস পাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক-পঞ্চমাংশ হ্রাস পেতে পারে।
গবেষকদের ধারণ, ব্রিটেনে যখন করোনা মহামারি শুরু হয়েছে তার প্রথম থেকেই যদি এই ওষুধ ব্যবহার করা সম্ভব হতো তাহলে পাঁচ হাজার মানুষের জীবন বাঁচানো যেত। কারণ এই ওষুধ সস্তা।
তারা বলছেন, বিশ্বের দরিদ্র দেশগুলোতে কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় এই ওষুধ বিশালভাবে কাজে লাগতে পারে। এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.