নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৫ , ১০:০৬ এএম
ছবি: ইন্টারনেট
নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী নাওতলা এলকার বাসিন্দা।
জানা গেছে, রবিবার রাত সোয়া দুইটার দিকে সেনবাগের ছাতার পাইয়া পূর্ব বাজার এলাকায় কানা শহীদের আস্তানায় আটক করা হয় মিজানুর রহমানকে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিজান পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সেনবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বেকারির এক শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.