কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৬-১০ , ১০:৪৩ এএম
ছবি: ইন্টারনেট
কক্সবাজারে মঙ্গলবার ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন ফলোআপ রোগী রয়েছে। শনাক্তদের মধ্যে নতুন রোহিঙ্গা রয়েছে ১৭ জন এবং কক্সবাজার জেলার রোগী রয়েছে ৮০ জন। এ নিয়ে কক্সবাজারে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। এর মধ্যে রোহিঙ্গা করোনা রোগীর সংখ্যা হচ্ছে ৫২ জন।
মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১১৮ জনসহ মোট ১২১ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে বান্দরবান জেলার ১০ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১২ জন করোনা রোগীর পজিটিভ রিপোর্ট রয়েছে। পজিটিভ হওয়া রোহিঙ্গা রোগীর সংখ্যা ১৭ জন। ফলোআপ তিনজনের মধ্যে দুজন রোহিঙ্গা একজন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা রয়েছে ৩৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.