কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৯:২৮ এএম
ছবি: ইন্টারনেট
কক্সবাজারের টেকনাফে র্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মমতাজ মিয়া (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে। মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে হ্নীলা রঙ্গিখালী পশ্চিম জুম্মা পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি অভিযানিক দল।
আটক মমতাজ মিয়া টেকনাফের পশ্চিম গাজী পাড়ার এজাহার মিয়ার ছেলে।
র্যাবের দাবি, মমতাজ মিয়া একজন মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে হ্নীলা রঙ্গিখালী পশ্চিম জুম্মা পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মমতাজ মিয়াকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ সময় মমতাজের হাতে থাকা বস্তা তল্লাশী করে একটি দেশীয় তৈরী রাইফেল, একটি ওয়ান শুটার গান ও ৯ হাজার ৭২০টি ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.