নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ১২:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আবুল হাসানাত আবদুল্লার স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার মা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেগম শাহানারা আব্দুল্লাহ রবিবার (৭ জুন) রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেগম শাহানারা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ মন্ত্রীপরিষদের অনেক সদস্য।
এদিকে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহানারা আব্দুল্লার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.