আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলামকে (কাজী পাপুল) আটক করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৬ জুন) কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে আটক করে।
রাষ্ট্রদূত জানান, তাকে সিআইডি আটক করেছে সেটা জানতে পেরেছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।
এদিকে কাজী পাপুলের বিরুদ্ধে কমিশন খেয়ে ব্যাংকঋণ বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতেই অবস্থান করছেন এবং সেখানে তার ব্যবসা রয়েছে।
সম্প্রতি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে গ্রেফতার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই তালিকায় এমপি কাজী পাপুলের নামও ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ কুয়েতে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং মার্চ মাসের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছেন।
তবে, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, এমপি পাপুলকে কুয়েতে গ্রেফতার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা ঠিক নয়। তিনি সেখানে কোন মামলার আসামি নন। কুয়েত সরকারের তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য
তাকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে। বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোন তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।
এর আগে ফেব্রুয়ারি মাসে কুয়েতে মানব পাচারের অভিযোগ ওঠে এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে। সেসময় তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.