মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৮:১৮ এএম

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত ছবি: ইন্টারনেট

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব দুই দিন বন্ধ থাকার পর শনিবার (৬ জুন) করোনা পজিটিভ হওয়া ১০৮  জনের মধ্যে বান্দরবান ৩০০ নং আসনের এম পি  বাবু বীর বাহাদুর উশৈসিং ও  রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া শনিবার রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনিক্যাল সমস্যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন বন্ধ থাকার পর শনিবার মোট ৩৪৮ জনের স্যাম্পল টেস্ট হয়। সেখানে ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।

তার মধ্যে, কক্সবাজার জেলার ৯৭ জন ও ভিন্ন জেলার ১১জন। বাকী ২৪০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।