নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ০৫:১৪ পিএম
ছবি: ইন্টারনেট
জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। শনিবার (৬ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.