নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৫ , ১২:২০ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে তিনি ব্রেইন স্ট্রোক করেন বলে জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী ডা. আল ইমরান চৌধুরী। এখন তার অপারেশন চলছে বলে জানিয়েছে পরিবার।
ডা. আল ইমরান চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে বড় ধরনের স্ট্রোক করেছেন মোহাম্মদ নাসিম। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সকালে তার অপারেশন শুরু হয়। এখনও অপারেশন চলছে।
তার ছেলে তানভীর শাকিল জয় বলেন, এখন আব্বার অবস্থা ভালো না। করোনায় তিনি ভালোই হয়ে গিয়েছিলেন কিন্তু আজ ভোরে ব্রেন স্ট্রোক করেছেন। এখন তার অপারেশন চলছে। বাবার জন্য সকলের কাছে দোয়া চাইছি।
এর আগে, গত সোমবার (১ জুন) শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.