সিরাজগঞ্জে বাসের ধাক্কায় তিনজন নিহত

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৬-০২ , ১০:২৮ পিএম

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় তিনজন নিহত ছবি: সিটিজেন নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাবা-মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, শাহজাদপুরের বাদলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ সূত্রধরের ছেলে কানছু সূত্রধর (৪০), তার স্ত্রী আন্না সূত্রধর (৩৫) এবং মেয়ে সীমা সূত্রধর (৭)। 

এ ঘটনায় আহত হয়েছেন ছেলে সন্তান শুভ (১৪)। সে শাহজাদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

স্থানীয়দের বরাদ দিয়ে শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, সামাজিক অনুষ্ঠান শেষে কানছু সূত্রধর স্ত্রী ও ছেলেমেয়েসহ হোন্ডায় উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস সরিষাকোল নামক স্থানে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে বাকী দু’জন মারা যান। 

শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ যাবার আগেই স্বজনরা মরদেহ নিয়ে চলে গেছে। পরে লাশ গুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঘাতক পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাসটি বা এর চালক-হেলপারকে আটক করা সম্ভব হয়নি