কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৯:৩২ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসহাক (৩২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা।
র্যাবের দাবি, নিহত ইসহাক রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য।
বিষয়টি শুক্রবার (২৯ মে) দুপুরে নিশ্চিত করে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘বৃহস্পতিবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাককে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি সহ তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.