নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৮ , ১২:৩১ পিএম
ছবি: ইন্টারনেট
কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার (২৭মে) রাতে নগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি তার পরিবারের সঙ্গে শাকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, বুধবার বিকালে নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। দ্রুত ঘাতকদের গ্রেফতারের আমাদের তৎপরতা অব্যাহত আছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.