চট্টগ্রামে পলায়নকারী করোনা রোগীকে হাসপাতালে পাঠালো পুলিশ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০৯:১১ পিএম

চট্টগ্রামে পলায়নকারী করোনা রোগীকে হাসপাতালে পাঠালো পুলিশ ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে পালানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে ধরে ফের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।সোমবার (২৬ মে) রাতে নগরের আন্দরকিল্লা মোড়ে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রাত সাড়ে ১১টার দিকে পালিয়ে যাওয়া ওই রোগী আন্দরকিল্লা মোড়ে পায়চারী করছিলেন। দূর থেকে দুই পুলিশ সদস্য তাকে চিনতে পেরে কৌশলে আটকে রাখে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফেরত পাঠায়।