সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-২৬ , ০৪:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ যাত্রী।
মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে এক শিশু, একজন ওয়েলডিং মিস্ত্রি ও এক দিনমজুর এক বৃদ্ধ রয়েছেন।
এনায়েতপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক।
ওসি আরও বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে। এছাড়াও উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.