নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ১০:৩৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
না ফেরার দেশে চলে গেলেন বিএনপির সাবেক দুই সংসদ সদস্য। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মতিন এবং বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে মারা যান নুরুল ইসলাম মঞ্জুর। তার বয়স হয়েছিল ৮৭ বছর। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু জানান, এক সপ্তাহ আগে তিনি উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী গত চার বছর আগে মারা গেছেন। তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
হাসপাতাল থেকে তার মরদেহ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, সোমবার দিবাগত রাত ১১টা ৫০মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) বার্ধক্যজনিত কারণে মারা যান মঞ্জুর।
সাবেক এমপি নুরুল ইসলাম মঞ্জুরের তৃতীয় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন জানান, তার পিতা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানে মারা যান তিনি। মঞ্জুর স্ত্রী, ৪ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.