সিএমপি'র উত্তর বিভা‌গের ৩০০ মস‌জি‌দে ঈদ উপহার বিতরণ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২২ , ০৭:১৫ পিএম

সিএমপি'র উত্তর বিভা‌গের ৩০০ মস‌জি‌দে ঈদ উপহার বিতরণ ছবি: সিটিজেন নিউজ

৩শ' মস‌জি‌দের প্রায় ১১শ' খ‌তিব, ইসাম ও মুয়া‌জ্জিন‌দের মা‌ঝে আসন্ন ঈদুল ফিতর উল‌ক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিট প‌ু‌লি‌শের (সিএম‌পি) উ‌দ্যো‌গে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে উপ পু‌লিশ ক‌মিশনার বিজয় বসা‌কের (উত্তর) পক্ষ থে‌কে শুক্রবার এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

‌বিজয় বসাক সি‌টি‌জেন নিউজ‌কে জানান, বিশ্বব্যা‌পি বিরাজমান ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভাবকা‌লে উত্তর বিভা‌গের আওতাধীন প্রায় ৩শ' মস‌জি‌দের ১১শ' খ‌তিব, ইমাম ও মুয়া‌জ্জিন‌দের জন্য ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

‌তি‌নি ব‌লেন, সক‌লের সা‌থে ঈদুল ফিত‌রের আনন্দ ভাগাভা‌গি ক‌রে নি‌তে সিএম‌পির উদ্যোগে এ আ‌য়োজন করা হয়। এছাড়াও উত্তর বিভা‌গের আওতাধীন ৫শ' জন রোজাদার‌দের মা‌ঝে প্র‌তি‌দিন ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত র‌য়ে‌ছে বলে জানান তিনি।