কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৯ , ১০:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার সদরের খরুলিয়া দরগাহ পাড়ার একটি ভাড়াবাসা থেকে ইয়াবাসহ বেদে সম্প্রদায়ের ৫ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করেছে রামু থানা পুলিশ।
আটককৃতরা হল, ঢাকা সাভার পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মৃত মিন্টু মিয়ার স্ত্রী মনোয়ারা প্রকাশ মনুরা (৫০), কাঞ্চনপুর এলাকার মৃত মোহাম্মদ হাছানের স্ত্রী মোসা. হাসিনা আক্তার (২৬), ছোট অমরপুর ৯৭নং বাসার রিয়াজ উদ্দিনের মেয়ে বিমলা (২৭), পোড়াবাড়ি এলাকার কাজী মিয়ার মেয়ে আলোয়া আক্তার, পশ্চিম পোড়াবাড়ি এলাকার মৃত আজমত আলীর মেয়ে সুজাতা বিবি (৩৭)।
রামু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৫ বেদে নারীকে আটক করা হয়। এ সময় আমরা বাড়ির মালিক বাবুলকে আটক করে নিয়ে আসি। কিন্তু পরে ঘটনা খতিয়ে দেখে তার সম্পৃক্ততা না পেয়ে তাকে (বাবুলকে) ছেড়ে দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেদে ৫ নারীকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.