সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৯ , ১০:৩৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোরে ঢাকা থেকে সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.