নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:৫৫ এএম
ছবি: ইন্টারনেট
এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবরও শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে শনিবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পরই উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে গত মঙ্গলবার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের চার শতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে যায়।
উখিয়া কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মুহাম্মদ ওবায়দুল্লাহ জানান, দিবাগত রাত ১টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ওই ক্যাম্পের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে যায়। এছাড়া এনজিও পরিচালিত বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজকে (রবিবার) অগ্নিকাণ্ডের বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
ওবায়দুল্লাহ জানান, রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.