স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১১:৪১ এএম
ছবি: ইন্টারনেট
করোনা চিকিৎসায় ঢাকা মেডিক্যালে প্রথমবারের মতো প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে। কোভিড উনিশে আক্রান্ত মূমুর্ষ ব্যক্তিদের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করে চীন, ইউরোপ, আমেরিকাসহ কয়েকটি দেশে সুফল মিলেছে।
আজ শনিবার (১৬ মে) করোনা থেকে সুস্থ হওয়া এক ব্যক্তির কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশে এ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায় কি-না দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কারিগরি উপকমিটি গঠন করে। ওই কমিটি পরীক্ষামূলভাবে এই পদ্ধতি প্রয়োগের একটি প্রটোকল জমা দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে। তারা প্রস্তাবটির নৈতিক দিক খতিয়ে দেখে এর অনুমোদন দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্লাজমা থেরাপিতে জীবন বাঁচবে অসংখ্য মানুষের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.