নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০২:৩০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৫৩৯ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫৮২ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.