নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৭:২১ পিএম
ছবি: ইন্টারনেট
রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদফতরের সম্মেলন কক্ষে নব নিযুক্ত পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিছুটা বাড়ছে, হয়তো আরও কিছু বাড়তে পারে। তবে এতে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদফতরের সম্মেলন কক্ষে নব নিযুক্ত পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে বেড বৃদ্ধি, পিপিই মজুত বাড়ানোসহ এখন প্রতিদিনই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জরুরি কাজ ছাড়াও সাধারণ মানুষজন অহেতুক বাইরে ভিড় করছে। মানুষের জীবিকার তাগিদে সরকারকেও সীমিত পরিসরে কিছু ব্যাবসা প্রতিষ্ঠান, কল কারখানা খুলে দিতে হয়েছে।’
তিনি বলেন, ‘এসব কারণে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাচ্ছে, হয়তো আরও কিছু বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধি দেশের খুব বেশি ক্ষতিকর কিছু হবে না। বিশ্বের আক্রান্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোই কম।’
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সেনাল,বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.