নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৫:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পাওনা টাকা আদায় করতে গিয়ে না পেয়ে উত্তেজিত হয়ে দেনাদারকে জড়িয়ে ধরে পাওনাদার করোনা রোগী। টাকা পেয়ে করোনায় আক্রান্ত ওই রোগী দেনাদারকে বলেন- ‘টাকা যখন দিবি না তখন করোনায় আমিও মরব-তুইও মর।’ কক্সবাজারে লিংকরোড স্টেশনে মঙ্গলবার (১২ মে) এ ঘটনা ঘটে।
জানা যায়, করোনা আক্রান্ত সেই রোগী একজন ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, করোনা আক্রান্ত ওই যুবককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত রোববার তাকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেন। সেই সাথে এলাকা লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু একদিন পরেই তিনি লকডাউন অমান্য করার কাজ শুরু করে দেন। সবশেষ লিংকরোড স্টেশনের এক দোকানির কাছে পাওনা টাকা আদায়ের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেনাদার ওই ব্যক্তিতে পাওনাদার করোনা আক্রান্ত ওই যুবক ঝড়িয়ে ধরে।
পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে ওই রোগী নিজেই উত্তেজিত হয়ে দোকানিকে ঝাপটে ধরে বলেন, করোনায় আমিও মরব-তুইও মর।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, তিনি খবর পেয়েছেন স্টেশনে এক করোনা রোগী লকডাউন অমান্য করে লোকজনের সাথে ঝগড়াঝাটি করছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.