নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৩:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে। আজ বুধবার (১৩মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মোট ২৬৯ জনের মৃত্যু হলো।
অধ্যাপক নাসিমা আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক। এর আগে গত ১১ মে এক হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৯০০ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল সাত হাজার ১৬২ জনের। এর মধ্য থেকে এক হাজার ১৬২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত তিন হাজার ৩৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ ছাড়া আজ ৪১টি ল্যাবে করোনার পরীক্ষা করা হয়েছে। নতুন করে ঢাকায় দুটি ও ঢাকার বাইরে দুটিসহ মোট চারটি ল্যাব থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া আজ দশ বছরের নিচে এক শিশুর করোনায় মৃত্যু হয়েছে।
বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৯ জন মৃতের মধ্যে পুরুষ ১২ জন ও নারী সাতজন। এ ছাড়া মৃতদের মধ্যে ঢাকা শহরে ১৩ জন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন, নড়াইলে একজন, চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে দুজন ও কুমিল্লার একজন। তিনি আরো বলেন, এর মধ্যে ১০ বছরের নিচে একটি মেয়েশিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৭১ থেকে ৮০ বছরে মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৭ হাজার ৮২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে এবং সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট এক লাখ ৪৪ হাজার ৫৩৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.