সিরাজগঞ্জে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১২ , ০২:৪১ পিএম

সিরাজগঞ্জে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ ছবি: সিটিজেন নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।  সোমবার (১১ মে) সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের রফিক ও বরাত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে রফিক সকালে তার দলবল নিয়ে বরাত আলীর জমি থেকে জোর করে ধান কাটতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সলঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা জানান, তারুটিয়া গ্রামে দুই পক্ষের মারামারির বিষয়টি তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ থানায় মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।