রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২শ ঘর

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১২ , ১০:৫৫ এএম

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২শ ঘর ছবি: সিটিজেন নিউজ

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে- ১ আগুন ধরে অন্তত ২০০ টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে । মঙ্গলবার (১২ মে) ভোরে এ ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ২০ জন রোহিঙ্গা নারী শিশু আহত হয়।

কিভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া না গেলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে  ধারণা করছেন অনেকেই।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান,মঙ্গলবার ভোর থেকে (এভাবে) আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। সকাল ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিস।