সিরাজগঞ্জে এক হাজার পরিবারকে সহায়তা প্রদান

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১০ , ০৪:১৮ পিএম

সিরাজগঞ্জে এক হাজার পরিবারকে সহায়তা প্রদান ছবি: সিটিজেন নিউজ

করোনা কালীন পরিস্থিতিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে গরীব দুস্থ অসহায় এক হাজার পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন হাসপাতালে চত্ত্বরে খাদ্য সহায়তা প্রদান করেন।

সময় উপস্থিত থেকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কায্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক রাজশাহী বিভাগীয় আঞ্চলিক প্রধান মুঞ্জুরুল আহসান শাহ, সিরাজগঞ্জে জেলার ম্যানেজার আব্দুল মান্নান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশিদ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।