নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০২:০৮ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাকালে দেশে চিকিৎসা সেবায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগ দেয়া দুই হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।রোববার (১০ মে) তাদের পদায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১২ মে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার প্রজ্ঞাপনে বর্ণিত বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০ বেতন ক্রমের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনের শর্তাবলীতে বলা হয়েছে:
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা শুধুমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার চলতি বছরের ৪ মে জারি করা প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে।
নবনিয়োগপ্রাপ্ত এবং প্রদানকৃত কর্মকর্তাদের আগামী ১২ মে সকালে আবশ্যিকভাবে পদায়ন/সংযুক্তকৃত কার্যালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদানপত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।
চাকরিতে নিয়োগকৃত কর্মকর্তাদের ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নিজ বা পরিবারের অন্য সদস্যের জন্য কোনো প্রকার যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না মর্মে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে। যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করবেন।
দ্য গভমেন্ট সার্ভেন্ট (কন্ডাক্ট) রুলস ১৯৭৯ এর ১৩(১) উপ বিধি অনুযায়ী সব স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরবর্তী সময় অবশ্যই অধিদপ্তরে পাঠাতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানের সংযুক্ত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে যোগদান করবেন।
যোগদান গ্রহণকারী কর্তৃপক্ষ ১৬ মে'র মধ্যে 39bcsjoining@gmail.com ও hrm@ld.dghs.gov.bd ইমেইলে যোগদানের স্বাক্ষরকৃত প্রতিবেদন ও Excel Format এ আবশ্যিকভাবে পাঠাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.