ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হচ্ছে বাংলাদেশ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১০ , ১১:০৮ এএম

ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হচ্ছে বাংলাদেশ ছবি: ইন্টারনেট

করোনা মোকাবিলায় ফার্মাসিটিক্যাল ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি না থাকায় কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্বই গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। তবে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। এরই মধ্যে ট্রায়ালে যুক্তরাজ্য, পাশাপাশি এগিয়ে চলছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি। আছে আষ্ট্রেলিয়াও। এমন বাস্তবতায় এ ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হওয়ার ঘোষণা দিল বাংলাদেশ।

ঔষধ প্রশাসনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের সঙ্গেই কাজ করবে বাংলাদেশ। বিশ্ব মহামারির এই সময়ে এমন গবেষণার অংশ হওয়া বাংলাদেশকে করোনা মোকাবিলায় একধাপ এগিয়ে রাখবে এমনটাই মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। 

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকের উল্লাহ সময় সংবাদকে ভিডিও কলে বলেন, যারা এ ভ্যাকসিন ট্রায়ালে যাচ্ছে তাদের অবশ্যই ফান্ডের দরকার। আমি জানি এই ফান্ড ইন্টারন্যাশনার সংগঠনগুলো দেবে। যদি কোনো জনগোষ্ঠী এ ট্রায়াল থেকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি ব্যবস্থা নেয়া হবে, সে প্রস্তুতি যেন থাকে।