নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৯ , ০২:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বগুড়ার নন্দীগ্রামে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন ঘরে ঢুকে কেড়ে নিয়েছে মা-মেয়ের প্রাণ। শনিবার (৯মে) ভোরে নন্দীগ্রাম উপজেলার ওমরপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমরপুর সড়কপাড়া এলাকার বাসিন্দা অতেজান বিবি ও তার মেয়ে কাতুলী খাতুন। দিনমজুর পরিবারটি দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় কুঁড়েঘর বানিয়ে বসবাস করে আসছিলো।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ জানান, শনিবার ভোরের দিকে বালু বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৬৬৩৫) বগুড়া-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা কুঁড়েঘরে ঢুকে পড়ে। এসময় ওই ঘরে ঘুমিয়ে থাকা আতেজান বিবি ও তার মেয়ে কাতুলী খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান।
সকালে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও সহকারী আলম শেখকে আটক করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.