নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১০:৩৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর। শনিবার (৯ মে) তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, কোনো ঘটনা না ঘটলে তাও রটানো হচ্ছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতায়। দেশ পার করছে এক সংকটময় সময়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, গরীব ও খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে বলবো। এভাবেই এবার আমরা এই ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় জনগণের সঙ্গে একাত্মতা বোধ করতে। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিত হার বজায় রাখতে বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান করি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.