এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৮:২২ পিএম

এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন আলহাজ হাবিবুর রহমান মোল্লা

ঢাকা ৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫মে) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিন মেয়াদের সংসদ সদস্য।

হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।