সিরাজগঞ্জে করোনাভাইরাসে গৃহবধূর মৃত্যু

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৩:৩০ পিএম

সিরাজগঞ্জে করোনাভাইরাসে গৃহবধূর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলেয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে ) রাতে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান।

নিহত আলেয়া খাতুন উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার এরফান হোসেনের  স্ত্রী। তিনি ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আল আমিন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলে, গৃহবধুর মেয়ে রোজিনা (২০) তার মাকে চিকিৎসা সেবা দিতে গিয়েও সে করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যায়, আজ সোমববার ভোরে পরিবারের লোকজন তথ্য গোপন করে ওই গৃহবধুর লাশ পৌর শহরের উল্লাপাড়া কবরস্থানে দাফন করে। এতে জানাযায় মহল্লার অনেকেই অংশ নেয়। ফলে তাদের মনে এখন আতঙ্ক বিরাজ করছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। ওই পরিবারের সবার রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা হবে। একই সাথে তাদের হোম কোয়ারেনটাইন নিশ্চিত করা হয়েছে ও ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।