কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৩:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের রামুতে পুলিশ অভিযান চালিয়ে ১৫৬০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। রবিবার (৩ মে) কক্সবাজারগামী একটি সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে নিয়জিত সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ নূর (২০)।তিনি ওই গাড়ির চালক ছিলেন বলে জানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু আব্দুল্লাহ জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি সিএনজিতে (কক্সবাজার-থ-১১-৩৪৩৩)অভিযান চালিয়ে ১৫৬০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.